এআই নিয়ে সতর্কবার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক শিথিলতা বিশ্ব সহ্য করতে পারবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এআইয়ের বিকাশের ঝুঁকি মানুষের বোঝাপড়ার চেয়ে দ্রুত এগিয়ে যাওয়ায় আরও শক্তিশালী নিরাপত্তা কাঠামোর প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, শিক্ষার সুযোগ বাড়ানো, স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা বাড়াতে এআইয়ের বিপুল সম্ভাবনা রয়েছে।
- জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন গুতেরেস। বিশ্বের বিভিন্ন হুমকির প্রসঙ্গ তুলে এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কথাও জানান জাতিসংঘ মহাসচিব।
গুতেরেস বলেন, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, শিক্ষার সুযোগ বাড়ানো, স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা বাড়াতে এআইয়ের বিপুল সম্ভাবনা রয়েছে।
// ইমরান//
