কাঠমান্ডুতে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার
প্রতীকী ছবি।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি থামেল এলাকায় কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আটক ব্যক্তিরা হলেন ফাহিমা আক্তার হাসান (৪৬), মাহমুদ (৪৮), মাহবুব হাসান (৪৫), রিপন মাহমুদ (৪৯), মো. কেরামত আলী খান (৩০), শহিদুর রহমান (৩০), মো. খলিলুর রহমান (৫০), আরিফুর রহমান (২৮), মো. মারুফ মৃধা (৪২) এবং মোহাম্মদ হানিফ মিয়া (৬৪)। তারা কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির ২৬ নম্বর ওয়ার্ডের থামেল এলাকায় বসবাস করছিলেন।
কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস জানিয়েছে, গ্রেপ্তার ১০ জনকে আরও তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কালিকাস্থানে অবস্থিত ইমিগ্রেশন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
// ইমরান//
