মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, এই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না। কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বছিলা পুলিশ লাইনসে নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই- এই ৩ বিষয় নিয়ে নাগরিকেরা তাদের বক্তব্যে বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য পুলিশকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের জনগণকে এলাকাভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, শুধু পুলিশের পক্ষে এসব সমস্যা নির্মূল করা সম্ভব নয়। এই জন্য নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। জনতার প্রতিরোধ কিন্তু সবচেয়ে বড় শক্তি। এটা শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে উদাহরণ রয়েছে।
// ইমরান//
