ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণাপত্র’ গৃহীত: নিজস্ব মুদ্রায় বাণিজ্যের আহ্বান
ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণাপত্র’ গৃহীত হয়েছে। ঘোষণাপত্রে ‘সব ধরনের যুদ্ধ পদক্ষেপের’ কঠোর সমালোচনা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ (ইউএনএসসি) বিশ্বের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের ‘কাঠামোগত সংস্কার’ এবং সদস্য দেশগুলোর নিজস্ব মুদ্রায় বাণিজ্য পরিচালনায় জোর দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত সম্মেলনের প্রথম দিনের সমাপনী পর্বে জোটের এই যৌথ ঘোষণাপত্র উন্মোচন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক জলসীমায় নাবিকদের সুরক্ষা এবং বাণিজ্যিক নৌচলাচল নিরাপদ রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে ঘোষণাপত্রে।
ঘোষণায় আরও বলা হয়, ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য দিন দিন নিজস্ব মুদ্রায় পরিচালনা করা উচিত।
// ইমরান//
