ভেনিসে পুরস্কার জিতলো বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার পেয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে পুরস্কার তুলে দেন ইন্ডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে ভেনিস উৎসবের অফিসিয়াল ‘অরিজন্তি’ বিভাগে জায়গা করে নিয়ে আগেই আলোচনায় এসেছিলো সিনেমাটি।
৬ সেপ্টেম্বর ভেনিসে প্রিমিয়ারের পর আন্তর্জাতিক গণমাধ্যম ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের প্রশংসা পায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নারীর শরীর, আত্মপরিচয় ও অস্তিত্বের নানা ভাবনা উঠে এসেছে সিনেমাটির গল্পে।
/শান্ত/
