শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন কবির
বাংলাদেশে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একইসঙ্গে ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি কথা বলার বিষয়টিকে ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শেখ হাসিনার লন্ডনে অনলাইনে যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়।
জবাবে হুমায়ুন কবির বলেন, ‘এটা তো আর ইউকে সরকার করছে না। না, এটা তো আর... তারপরও তো আর... অসুবিধা নাই। যেখানে জানানোর দরকার আমরা জানাবো। কিন্তু একটা পালিয়ে যাওয়া স্বৈরাচার কোথায় বসে, মানে আপনার ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি কথা বলবে, মানে এগুলো ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ।’
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘তার (শেখ হাসিনার) এখন কিছুই নাই। এখন তো তিনি কিংকর্তব্যবিমূঢ়, সব ধ্বংস হয়ে গেছে। নিজেকেও শেষ করে দিয়েছে, দলকেও শেষ করে দিয়েছে, পরিবারকেও শেষ করে দিয়েছে। বাংলাদেশে আর আসার কোনো চান্সই নাই।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পালিয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। শেষ, রাজনীতি শেষ। এখানেই তাদের ইতি।’
//রুশা//
