ঢাকা-সিলেট ৬ লেন: অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ জটিলতার সিংহভাগ নিরসন হবে
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামী অক্টোবরের মধ্যেই নিরসনের আশা করছে সরকার। একই সঙ্গে প্রকল্পের সিলেট অংশের নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। পুরো মহাসড়কের কাজ ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের ওসমানী নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, প্রকল্পটি সিলেট অংশ এবং সিলেটের সীমানার বাইরের অংশসহ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। সম্প্রতি সড়ক পরিবহনমন্ত্রী হবিগঞ্জ পর্যন্ত প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো মহাসড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
// ইমরান//
