অক্টোবরে বাড়তে পারে ডেঙ্গুর সংক্রমণ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গুর পিক সময় আসতে পারে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আত্মহত্যা প্রতিরোধ দিবসের সেমিনারে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল থেকে সংক্রমণ বাড়তে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা হয়েছে এবং তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মসূচি শুরু করা হবে।
তিনি বলেন, এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে। নিজ নিজ ঘর ও কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান ও এডিস মশার লার্ভা ধ্বংসে জোর দেওয়া হবে।
/শান্ত/
