ডিএমপি’র অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় বিভিন্ন থানায় ৪০টি মামলা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ১১৪, মিরপুরে ১৪৩, গুলশানে ৩৯, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে ১৩ জন রয়েছেন।
অভিযানে ২ টি চাইনিজ কুড়াল, ২ টি সুইচ গিয়ার, ১ টি চাকু, ১ টি ছুরি ও ৬ টি ককটেল উদ্ধার করা হয়েছে। ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ টি ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
// ইমরান//
