বারবার ডিভোর্স নিয়ে যা বললেন শ্রাবন্তী
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা কম নয়। বিশেষ করে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রশ্নের মুখে পড়েছেন তিনি। এবার নিজের জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে জানালেন, সম্পর্কের আঘাত তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিলো। এমনকি একাধিকবার নিজেকে শেষ করে দেওয়ার কথাও মনে হয়েছিলো তার।
‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে শ্রাবন্তী বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি, কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?’
২০০৩ সালে অল্প বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের ছেলে অভিমন্যু রয়েছে। প্রথম বিয়ের বিচ্ছেদের পর একই বছর মডেল কৃষাণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন অভিনেত্রী। তবে এক বছরের মধ্যেই সেই সম্পর্কেরও ইতি ঘটে।
২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। পরে সম্পর্কে ফাটল ধরলে শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া। ২০২৫ সালের এপ্রিলে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।
/শান্ত/
