১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এই বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী বলেন, ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষিকর্মী এবং ৫ হাজার মৎস্যকর্মীসহ মোট ১০ হাজার কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিয়োগের বিস্তারিত বিষয়ে আলোচনা করতে আগামী মাসে ওমান সরকারের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিস্তারিত বিষয় চূড়ান্ত করবেন।
//ইমরান//
