গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবি
গার্মেন্টস শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এজিএসএফ)। একই সঙ্গে শ্রমিকদের মতামত ও স্বার্থ বিবেচনায় নিয়ে ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর প্রেস ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সংগঠনটির সাধারণ সভায় এই দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, জীবনযাত্রার ব্যয় ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। শ্রমিকদের বাদ দিয়ে কোনোভাবেই মজুরি নির্ধারণ করা যাবে না।
/শান্ত/
