তরুণরা চাইলে পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি তারা ২০২৪ সালের ৫ আগস্ট বিশ্বকে দেখিয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এ তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ৩ মাস ডেঙ্গুর সমস্যা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু ৮০ ভাগ পারব।
তিনি আরও বলেন, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ। ডিএনসিসির সদস্য সংখ্যা ২২ হাজার। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংখ্যা প্রায় চার কোটি। এবার আপনার বলেন, আমরা এতগুলো মানুষ যদি দেশকে পুনর্গঠন করতে চাই তাহলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
// ইমরান//
