শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে ‘অফ ডে’ নয়: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অতিরিক্ত কোনো ‘অফ ডে’ রাখা হবে না। একই সঙ্গে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা শহরের চার্চ অব গড মিশন ক্যাম্পাসে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে কোনো শিক্ষক-শিক্ষিকা বিকেল ৪টার আগে প্রতিষ্ঠান ত্যাগ করতে পারবেন না। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকলে শিক্ষার্থীদের উপস্থিতিও নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, সরকারি ছুটির বাইরে অতিরিক্ত ছুটির যে অনিয়ম তৈরি হয়েছে, তা পরিবর্তন করতে হবে। পাঠদান শেষে যেসব শিক্ষকের ক্লাস থাকবে না, প্রয়োজনে তাদের প্রশাসনিক ও অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।
/শান্ত/
