শিক্ষার মৌলিক মানে বৈষম্য থাকা উচিত নয়: শিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ও দক্ষতায় অভিন্ন ন্যূনতম মান নিশ্চিত করতে দুই মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার রেডিসন হোটেলে ‘স্কুল লিডারস কনফারেন্স ২০২৬’-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, ভালো ও তুলনামূলক কম ভালো প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকতে পারে। তবে কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় বৈষম্য থাকা উচিত নয়। এই জন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
/শান্ত/
