তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার
আন্তর্জাতিক বাজার থেকে আরও চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে সরকার। আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় এবার প্রতি এমএমবিটিইউ সর্বোচ্চ ২৯ দশমিক ৭৯৫ মার্কিন ডলার দরে এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়।
সভায় অক্টোবরের জন্য আন্তর্জাতিক কোটেশনে দুই কার্গো এবং সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আরও চার কার্গোসহ মোট ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
/শান্ত/
