যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করলো তিন দেশ
যুক্তরাজ্যের বর্তমান সাংবিধানিক কাঠামো পরিবর্তন ও নিজ নিজ দেশের ভবিষ্যৎ নির্ধারণের লক্ষ্যে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছেন স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষমতাসীন দলের নেতারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের কার্ডিফে বৈঠকের পর স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, ওয়েলসের প্লাইড কামরির নেতা রুন আপ ইয়োওয়েথ এবং নর্দার্ন আয়ারল্যান্ডের সিন ফিনের নেতা মিশেল ও’নিল চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিতে বলা হয়েছে, ওয়েস্টমিনস্টারের বর্তমান ব্যবস্থার সময় শেষের দিকে এবং সামনে সাংবিধানিক পরিবর্তন আসছে। তিন দেশ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রাখে বলেও এতে উল্লেখ করা হয়।
/শান্ত/
