চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৬, ৩:২১:০১
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
