দাম বাড়লো ফার্নেস অয়েলের, রাত থেকেই নতুন দর
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়লো। লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে এখন থেকে প্রতি লিটার ফার্নেস অয়েল কিনতে গুনতে হবে ১০৮ টাকা ৭৮ পয়সা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বিইআরসি। নতুন এই দাম বুধবার রাত ১২টা থেকেই কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বিপিসি ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনার পর ফার্নেস অয়েলের মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ, রাত ১২টার পর থেকেই বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত এই জ্বালানির জন্য আগের চেয়ে বাড়তি অর্থ গুনতে হবে।
//রুশা//
