২২ ক্যারেট সোনা-রুপার দাম জেনে নিন
দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। আর ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত এই দাম ৯ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দাম ঘোষণা না হওয়া পর্যন্ত এ দরেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা।
অন্যদিকে, রুপার গহনার ক্ষেত্রে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ১৪১ টাকা। ১৮ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।
সোনা ও রুপার গহনা কেনার ক্ষেত্রে নির্ধারিত দামের পাশাপাশি ক্রেতাকে অন্যান্য প্রযোজ্য খরচ দিতে হতে পারে। তাই গহনা কেনার আগে দোকানে চূড়ান্ত মূল্য জেনে নেওয়া প্রয়োজন।
/শান্ত/
