ব্যাংকে নারী কর্মী বাড়ছে, কমছে সুযোগ-সুবিধা
২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন করে ৯১০ নারী কর্মী যুক্ত হয়েছেন। কর্মী বাড়লেও নারীদের জন্য কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উল্টো কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন ও এর পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, নারীবান্ধব সূচকগুলোতে ব্যাংকগুলো পিছিয়েছে। গত ২০২৫ সালের জুলাই-ডিসেম্বর প্রান্তিকে ৩৮টি ব্যাংকে ডে-কেয়ার বা শিশু দিবাযত্ন কেন্দ্র থাকলেও ২০২৬ সালের জানুয়ারি-জুন প্রান্তিকে তা কমে ৩৭টিতে দাঁড়িয়েছে। অফিস সময়ের পর নারী কর্মীদের পরিবহন সুবিধা দেওয়া ব্যাংকের সংখ্যা ৩৮টি থেকে কমে ৩৬টিতে নেমেছে।
একইভাবে, জেন্ডার সমতা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া ব্যাংকের সংখ্যা ৫৩টি থেকে কমে ৪৯টিতে দাঁড়িয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, দেশের ৬১টি ব্যাংকের সব কটিতেই যৌন হয়রানি প্রতিরোধ নীতি এবং মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু রয়েছে।
//ইমরান//
