মক্কা সামরিক জোটে অন্য দেশকে নেওয়া হচ্ছে না: পাকিস্তান
সংগৃহীত ছবি
পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে গত মাসে সই হওয়া মক্কা চুক্তিকে ‘আত্মরক্ষামূলক সামরিক জোট’ হিসেবে বর্ণনা করেছে পাকিস্তান। একই সঙ্গে এই জোটে আপাতত অন্য কোনো দেশকে যুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার বিষয়ে প্রশ্ন করা হয়। চুক্তি অনুযায়ী এমন পরিস্থিতিতে পাকিস্তান কীভাবে প্রতিক্রিয়া জানাবে, জানতে চাইলে তিনি চুক্তিটির প্রতিরক্ষামূলক চরিত্রের বিষয়টি তুলে ধরেন।
মুখপাত্র বলেন, মক্কা চুক্তির মূল লক্ষ্য প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। তবে এই মুহূর্তে চুক্তিতে নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সূত্র: আল জাজিরা
