পতেঙ্গা টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড
পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ঘণ্টায় সর্বোচ্চ ৫৮টি কনটেইনার বা ৮২ টিইইউ হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড করেছে আরএসজিটি বাংলাদেশ। গত ১০ সেপ্টেম্বর ‘এমভি ওয়ানেন’ জাহাজে নতুন শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন ব্যবহার করে এ উৎপাদনশীলতা অর্জন করা হয়।
আরএসজিটি বাংলাদেশের দাবি, এ হার চট্টগ্রাম বন্দরের আগের গড় উৎপাদনশীলতার প্রায় দ্বিগুণ। এর আগে কনটেইনার জাহাজে ঘণ্টায় গড়ে প্রায় ৩০টি কনটেইনার বা ৪৮ টিইইউ হ্যান্ডলিং করা হতো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এসটিএস ক্রেন ব্যবহারের ফলে ক্রেনবিহীন জাহাজেও দ্রুত কনটেইনার ওঠানামা করা সম্ভব হচ্ছে। এতে জাহাজের টার্নঅ্যারাউন্ড সময় কমানো, বার্থের ব্যবহার বাড়ানো এবং জাহাজ পরিচালন ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।
/শান্ত/
