কোন গ্রেডে কতো বেতন বাড়লো, সর্বনিম্ন ও সর্বোচ্চ কত
নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে ১৪২ শতাংশ পর্যন্ত। সর্বোচ্চ মূল বেতন নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেতনকাঠামোর প্রজ্ঞাপন হলেও দুই দিন পর শনিবার তা প্রকাশিত হয়েছে।
আগের বেতন কাঠামোয় প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ছিলো ৭৮ হাজার টাকা। ১০০ শতাংশ বৃদ্ধি করে সেই বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।
দ্বিতীয় গ্রেডের মূল বেতন ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা হয়েছে। বেড়েছে ১০০ শতাংশ। তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা। বেড়েছে ১০০ শতাংশ।
চতুর্থ গ্রেডের মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে। পঞ্চম গ্রেডে ৪৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৮৬ হাজার টাকা।
ষষ্ঠ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা হয়েছে। সপ্তম গ্রেডের মূল বেতন ২৯ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ৫৮ হাজার টাকা হয়েছে।
অষ্টম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে বেতন বেড়ে হয়েছে ৪৬ হাজার টাকা। নবম গ্রেডে ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা হয়েছে।
দশম গ্রেডের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা হয়েছে। ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা হয়েছে।
১২তম গ্রেডের মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার ৩০০ টাকা। ১৩তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার টাকা।
১৪তম গ্রেডের মূল বেতন ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা হয়েছে। ১৫তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ হাজার ৮০০ টাকা।
১৬তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা হয়েছে। ১৭তম গ্রেডের মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।
১৮তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা হয়েছে। ১৯তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৫০০ টাকা।
সর্বনিম্ন বা ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
// ইমরান//
