প্রণোদনা প্যাকেজের উদ্যোক্তা নির্বাচনে কোনো তদবির চলবে না: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচনে কোনো তদবির চলবে না। অতীতে আমরা দেখেছি এক ধরনের প্রভাবশালী লোকদের এমন প্রণোদনা প্যাকেজের প্রতি আগ্রহ বেশি ছিলো। এবার চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে কোনো আমলা বা ব্যাংকার থাকবে না, একজন সফল উদ্যোক্তাই নতুন উদ্যোক্তা নির্বাচন করবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয় মিলনায়তনে ‘বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, আমরা উদ্যোক্তা নির্বাচনকে প্রভাবমুক্ত ও স্বচ্ছ করার চেষ্টা করছি। প্রণোদনা থেকে অর্থায়নের ক্ষেত্রে যেকোনো সুপারিশ উদ্যোক্তার অযোগ্যতা বলে বিবেচিত হবে। প্রতিটি উপজেলায় এই নীতি অবলম্বন করে অর্থায়ন করা হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণদের অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করার কথা চিন্তা করেছে সরকার। আমরা প্রণোদনা প্যাকেজের আওতায় প্রথমে দেশের ৫ হাজার নতুন তরুণ উদ্যোক্তাদের ঋণ দেবো। সেই ঋণের সর্বোচ্চ সীমা ২০ লাখ টাকা। যাদের বয়স ২৮ এর কম, ব্যবসার ভালো আইডিয়া আছে তারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। ঋণের ২০ লাখের মধ্যে ১০ লাখ ব্যাংক ঋণ ও ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।
// ইমরান//
