টাইমস র্যাঙ্কিং: সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়
টাইমস হায়ার এডুকেশনের সবশেষ তালিকায় প্রথম ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এই তালিকায় ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া দেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
মর্যাদাপূর্ণ এই র্যাঙ্কিং তালিকায় সেরা ১০০০ এর মধ্যে দক্ষিণ এশিয়ায় ভারতের ৪০টি ও পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় আছে।
এছাড়া, ১০০০ থেকে ১২০০-এর মধ্যে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের র্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন'।
// ইমরান//
