ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া এবং নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সুযোগ আবারও দেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। একই সময়ে আগে আবেদন করা শিক্ষার্থীরা পছন্দক্রম পরিবর্তন বা আবেদন সংশোধন করতে পারবেন।
পুনর্নিরীক্ষণের পর যাদের ফল পরিবর্তন হয়েছে, তাদের সংশোধিত ফল ভর্তি পোর্টালে যুক্ত করা হয়েছে। তারা আগে আবেদন না করে থাকলে নতুন করে আবেদন করতে পারবেন। ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন।
/শান্ত/
