ডেঙ্গুতে ১ দিনে ৮ মৃত্যু, হাসপাতালে ২০৩৬
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এই পর্যন্ত ২৩৩ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন। এর আগের দিন রবিবার (২৭ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হন।
অধিদপ্তরের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি। সেপ্টেম্বরের ২৮ দিনেই ১৩৬ জনের মৃত্যু হয়েছে।
// ইমরান//
