ডেঙ্গুতে ১ দিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর দেশে ডেঙ্গুতে এই পর্যন্ত ২৪৫ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬২০ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা বিভাগে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। এই বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭০ জন।
// ইমরান//
