ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে।
বুধবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা ও রাজশাহী বিভাগে দুজন করে এবং সিলেট ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭৬ জন খুলনা বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে ২৪৭, চট্টগ্রামে ২১৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২, বরিশালে ২০০, রাজশাহীতে ১৭৬, ঢাকা দক্ষিণে ১৭১, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ ও সিলেটে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ঢাকা বিভাগে ১২৯, খুলনায় ৫৭, বরিশালে ২৫, চট্টগ্রামে ২৫, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২১, রংপুরে ছয় ও সিলেটে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।
/শান্ত/
