ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি বা চাঁদাবাজি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
কায়সার কামাল বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি বড় প্রকল্প এবং নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী এটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যাতে এই সুবিধা পান, তা নিশ্চিত করতে তালিকা তৈরিতে অনিয়ম না করার আহ্বান জানান তিনি।
কলমাকান্দায় ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগের প্রসঙ্গ তুলে ডেপুটি স্পিকার বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বজনপ্রীতি বা পক্ষপাত করা হয়েছে। প্রকৃত দরিদ্র, যাদের ঘরবাড়ি ও জীবনযাপনের অবস্থা বেশি সংকটপূর্ণ, তাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।
/শান্ত/
