জামালপুরে সাবেক তথ্যমন্ত্রীর এপিএস গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক আইনে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা রেজাউল করিমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দেওয়ানগঞ্জ পৌর বাজারের গোহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রেজাউল করিম দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। তিনি সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী আবুল কালাম আজাদের এপিএস হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, গত ৯ জুন দেওয়ানগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় রেজাউল করিমকে ৭ নম্বর আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজনৈতিক মামলায় রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।
রেজাউল করিম দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা মৃত মাহফুজুল হকের ছেলে।
/শান্ত/
