হঠাৎ বিয়ের সাজে প্রভা, রহস্য কী?
অভিনয়ে কিছুদিন ধরে অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব এই অভিনেত্রী। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বধূর সাজে তোলা তিনটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
ছবিতে লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি ও হাতে শাঁখা-পলা পরা অবস্থায় দেখা যায় প্রভাকে। বাড়ির উঠানে বিয়ের আসরও সাজানো হয়েছে। সেখানে রঙিন কাগজের সাজসজ্জা, কলাগাছসহ বিয়ের আনুষ্ঠানিকতার বিভিন্ন উপকরণ দেখা গেছে।
হঠাৎ এমন সাজের কারণ অবশ্য ক্যাপশনে কিছুটা স্পষ্ট করেছেন প্রভা। তিনি লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’
তার এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, কোনো একটি চরিত্রের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে কোন কাজের শুটিংয়ে এমন সাজ, তা জানাননি অভিনেত্রী।
এদিকে সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমাতেও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
/শান্ত/
