অক্টোবরে সব উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত এনসিপি'র
আগামী অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে রাজনৈতিক পর্ষদসহ দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের রূপরেখাও চূড়ান্ত করেছে দলটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পর্ষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের সাংগঠনিক ও কৌশলগত বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, এরই মধ্যে দেশের সব জেলায় এনসিপির জেলা কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের কমিটিগুলোও গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। এই বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
/শান্ত/
