বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহারুল
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। শপথ গ্রহণের দিন থেকেই এই প্রতারণা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যে লক্ষ্য নিয়ে আত্মত্যাগ করেছেন, তা বাস্তবায়ন সবার দায়িত্ব। কিন্তু বিএনপি সেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। জনগণের রায় বাস্তবায়নে বারবার দাবি জানানো হলেও নানা অজুহাতে তা উপেক্ষা করা হচ্ছে।
/শান্ত/
