মেসির ১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’
মেসির ১৯ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিয়েছেন আর্জেন্টাইন সতীর্থ ফ্রাঙ্কো মাস্তানতুওনো। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ভেনেজিয়ার বিপক্ষে মাস্তানতুওনোর দল ফিওরেন্তিনা জিতেছে ৪-২ গোলে। সেই ম্যাচে হ্যাটট্রিক করে জয়ে বড় অবদানই রেখেছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তাতেই তিনি ভেঙ্গে দিয়েছেন মেসির ১৯ বছরের পুরোনো এক রেকর্ড।
ভেনেজিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সি আর্জেন্টাইন খেলোয়াড় হয়ে গেছেন। রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় খেলতে আসা এই উইঙ্গারের বয়স এখন ১৯ বছর ২৮ দিন।
২০০৭ সালের ১০ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই সময়ে মেসির বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। গত রাতে হ্যাটট্রিক করার সময় মাস্তানতুওনোর বয়স ছিল তার চেয়েও ২৩১ দিন কম।
রিভার প্লেট ক্লাব থেকেই মাস্তানতুওনোর তারকাখ্যাতির শুরু। মাত্র ১৬ বছর বয়সে ক্লাবটির হয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার। ২০২৫ সালের জুনে তিনি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হন।
// ইমরান//
