নেপালের বিপক্ষে সিরিজ আয়োজনে ইতিবাচক বিসিবি
আগামী বছর প্রথমবারের মতো নেপালের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই দল-এর আগে দুটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হলেও দুটিই ছিলো বিশ্বকাপের ম্যাচ।
গত বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের আগ্রহের কথা জানান। নেপালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনুপ্রেরণা তৈরির লক্ষ্যেও সিরিজটি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিসিবিও প্রস্তাবটি ইতিবাচকভাবে দেখছে। ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানিয়েছেন, নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। ব্যস্ত সূচির মধ্যেও সুবিধাজনক সময় বের করার চেষ্টা করছে বিসিবি।
/শান্ত/
