মালয়েশিয়ায় প্রবাসীদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান হাইকমিশনের
মালয়েশিয়ায় দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকমিশন জানায়, দেশটিতে অনথিভুক্ত অভিবাসীদের আটকে চলমান অভিযানের মধ্যে কুয়ালালামপুরের ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের আশপাশে কিছু বাংলাদেশিকে সাময়িক জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন কর্মকর্তারা।
হাইকমিশনের নজরে বিষয়টি আসার পর মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে জানানো হয়। পরে ইমিগ্রেশন কর্মকর্তারা সেবা নিতে আসা বাংলাদেশিদের পাসপোর্ট এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্ট ও পাসপোর্ট ডেলিভারি স্লিপ যাচাই করে তাদের ছেড়ে দেন।
/শান্ত/
