ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাকে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া। সফরে ডজনের বেশি দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান। ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে সাধারণ বিতর্ক পর্বে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
/শান্ত/
