বিশ্ব নেতাদের প্রাতরাশে তারেক রহমান
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশে অংশ নিয়ে নিউইয়র্কে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে বিশ্ব নেতাদের ও তাদের সহধর্মিণীদের জন্য এই প্রাতরাশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এতে অংশ নেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রাতরাশের পর প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। অধিবেশনে তিনি ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
/শান্ত/
