সৌদি বাজার ধরতে জেদ্দার ফ্যাশন এক্সপোতে বাংলাদেশ
সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’। আগামী ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে ৪ দিনব্যাপী এই মেলা হবে।
মেলায় বাংলাদেশের ১১টি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক, নিটওয়্যার, ফ্যাশনওয়্যার, টেক্সটাইল ও হস্তশিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করবে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা বলেন, সৌদি বাজারে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল পণ্যের রপ্তানি বাড়াতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, সৌদি আরবের ভিশন ২০৩০ ঘিরে ফ্যাশন ও পোশাকপণ্যের বাজারে নতুন সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের মাধ্যমে সৌদি বাজারে রপ্তানি বাড়ানোর পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি হবে।
/শান্ত/
