প্রতিশ্রুতি থেকে দূরে সরে গেছে সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশের সংসদে সদ্য পাস হওয়া ৩ টি আইন মানবাধিকার সুরক্ষাকে খর্ব করেছে এবং সংস্কারের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকারকে দূরে সরিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংস্থাটির মতে, এই নতুন আইনগুলোর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের রাখা কয়েকটি বিষয় তুলে নেওয়া হয়েছে, এতে অতীতে ঘটা গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো অপরাধের পুনরাবৃত্তির ঝুঁকি তৈরি করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এইচআরডব্লিউ জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) শক্তিশালী করতে এবং গুমের ঘটনা প্রতিরোধ ও তদন্তে দু’টি অধ্যাদেশ জারি করেছিলো। চলতি বছরের শুরুতে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এনএইচআরসির স্বাধীনতা খর্ব এবং এর তদন্তের ক্ষমতা সীমিত করতে নতুন আইন প্রণয়ন করেছে।
এ ছাড়া, বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের জন্য দায়ী আধাসামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) বিলুপ্ত করার কথা বলা হলেও, বাস্তবে এটিকে কেবল নাম পরিবর্তন করে সাধারণ পুলিশের চেয়েও কম সুরক্ষা বহাল রাখা হয়েছে।
// ইমরান//
