বিরোধীদলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি: এ্যানি
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধীদলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
এ্যানি বলেন, লংমার্চে ‘তেল দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে’—এ ধরনের স্লোগান ছয় মাসের সরকারের বিরুদ্ধে মানায় না। তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট দীর্ঘদিনের উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা সবাইকে মিলে সমাধান করতে হবে।
বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, দেশকে নতুন করে গড়ার দায়িত্ব শুধু বিরোধীদলের নয়; সরকার ও বিরোধীদলকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।
/শান্ত/
