শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের ৩টি ডেগ ও ৫টি দানবাক্স খুলে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। এছাড়া ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং ১৫ দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
৩৬ দিনের মাথায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় মাজারে সিলগালা অবস্থায় থাকা ৩টি ডেগ ও ৫টি দানবাক্স খোলা হয়। এই সময় সিলেট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৫ আগস্ট দানবাক্স ও মানতের বাক্স খোলা হয়েছিলো। সেদিন গণনা করে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। ১১ জুলাই দানবাক্সের অর্থ গণনা করে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।
একইভাবে ২২ জুন দানবাক্স খোলা হলে পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা যোগ হওয়ায় ওই দফায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
// ইমরান//
