অপ্রতীমের ঘটনায় যা বললেন রুবেল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের নিখোঁজ ও পরে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।
রুবেল পোস্টে লিখেছেন, প্রতিদিন শিশু নিখোঁজ, এখনো নিখোঁজ তবুও রাজনৈতিক অঙ্গনে যেন এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। কেউ লংমার্চ নিয়ে ব্যস্ত, কেউ দলীয় স্বার্থ নিয়ে। অথচ দেশের মানুষের আসল সমস্যা নিরাপত্তা, নিখোঁজ শিশু আর তাদের পরিবারের কান্না, সেটা নিয়ে কথা বলার লোক কই?
তিনি আরও লেখেন, শিশুরা কোনো দলের ভোট ব্যাংক নয়, যে শিশুটি নিখোঁজ হয়েছে, তার পরিবারের কান্নার দায়িত্ব কে নেবে? আজব এক দেশে বসবাস করি...।
/শান্ত/
