স্বামী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, এবার জজ হলেন স্ত্রী
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চৈতি বিশ্বাস। তার স্বামী উদাস গোস্বামীও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বর্তমানে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর এই তথ্য জানা যায়।
চৈতি বিশ্বাসের সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তার স্বামী উদাস গোস্বামী। এক পোস্টে তিনি স্ত্রীর পরিশ্রম ও সাফল্যে আনন্দ প্রকাশ করে তাকে অভিনন্দন জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি সাঈদা আনজুও চৈতি বিশ্বাসসহ ১৮তম বিজেএসে উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আইন বিভাগ থেকে আবারও শিক্ষার্থীর সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের।
/শান্ত/
