ভিশন এম্পোরিয়ামের ড্রিম হোম অফারের তৃতীয় সিজন শুরু
আরএফএল গ্রুপের ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম অফার’ ক্যাম্পেইনের তৃতীয় সিজন শুরু হয়েছে। এতে একটি ফ্ল্যাট, একাধিক গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য ও গিফট ভাউচারসহ ৫০০টির বেশি পুরস্কার থাকছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মধ্য বাড্ডায় প্রাণ সেন্টারে সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
ক্যাম্পেইনে অংশ নিতে ভিশন এম্পোরিয়ামের যেকোনো শোরুম থেকে ন্যূনতম ৫ হাজার টাকার পণ্য কিনতে হবে। ক্যাম্পেইন চলবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। পরে বিজয়ীদের নাম ঘোষণা করে পুরস্কার দেওয়া হবে।
আর এন পাল বলেন, সাধ্যের মধ্যে মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য দেওয়ার পাশাপাশি গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে ভিশন। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় শোরুম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভিশন এম্পোরিয়ামের প্রধান পরিচালন কর্মকর্তা কে এম শামসুজ্জামান নয়ন বলেন, আগের দুই সিজনে গ্রাহকদের সাড়া পাওয়ার ধারাবাহিকতায় তৃতীয় সিজন আয়োজন করা হয়েছে।
বর্তমানে সারাদেশে ভিশন এম্পোরিয়ামের ৫৭০টি শোরুম রয়েছে। এসব শোরুমে ফ্রিজ, এসি, টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যায়।
/শান্ত/
