ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০২, মামলা ৫০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫০টি মামলা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে রমনা বিভাগ ৩০, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৪৫, মতিঝিল বিভাগ ৬১, তেজগাঁও বিভাগ ৫৬, মিরপুর বিভাগ ১০৫, গুলশান বিভাগ ২৩, উত্তরা বিভাগ ৩৮ ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, একটি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, ৩টি মোবাইলফোন ও ১টি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
// ইমরান//
