রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেপ্তার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন থানায় মোট ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া তেজগাঁও বিভাগ ৮৬ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, উত্তরা বিভাগ ৪৯ জন, রমনা বিভাগ ৪১ জন, গুলশান বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেপ্তার করেছে।
// ইমরান//
