‘জাপান ডেস্ক’ চালু বিজিএমইএ’র
জাপানের ২ হাজার ২০০ কোটি ডলারের পোশাকের বাজার ধরতে জাপান ডেস্ক চালু করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে ডেস্কটির উদ্বোধন করা হয়।
বিজিএমইএ জানিয়েছে, জাপানি ক্রেতাদের সঙ্গে কাজ করার জন্য ইতোমধ্যে প্রায় ১০০টি পোশাক কারখানা নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ বর্তমানে জাপানে ১০০ কোটি ডলারের কিছু বেশি মূল্যের পোশাক রপ্তানি করে। নতুন এই উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে রপ্তানি ৩০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সংগঠনটি।
//ইমরান//
